Showing posts with label স্যার সিরিজ. Show all posts
Showing posts with label স্যার সিরিজ. Show all posts

Friday, 27 March 2020

কোয়ারেন্টাইন




- কি রে কেমন আছিস? বাইরে টাইরে যাচ্ছিস নাকি? 
- বাবাহ, কি ব্যাপার। হঠাৎ আমার খোঁজ!!
- না মানে ওই আর কি। ঘরে বসে... 
- তা বলুন কেমন আছেন? বাইরে বেরোচ্ছেন? 
- বাইরে! বলিস কি রে? মামা ঘুরছে, হাত গরম করবে বলে রেডি। 
- হা হা হা। সে বটে। একদম বাইরে বেরোবেন না। 
- হ্যাঁ৷ কিন্তু এভাবে ঘরে থেকে তো হাত পায়ে ড্যাম্প ধরে যাবে!
- যাক, সরষের তেল তো পাওয়া যায়,  বাকি বুঝে নেব। 
- বুঝে নিবি মানে? 
- স্যার, ইউক্লিড বোঝেন, পিথাগোরাস বোঝেন আর এটুকু বোঝেন না! 
- এই ওগুলো তো বোঝা যায়, কথার জাল যে বড় জটিল। ইতিহাস সাক্ষী আছে। বল না...
- ঘরে সরষের তেল আছে? 
- হ্যাঁ সে তো আছে। 
- আসি তাহলে? 
- এই না একদম বেরোস না। পুলিশ...
- লম্ব সই, অতিভূজ সই আর এটুকু সইতে পারবো না... 



Monday, 18 February 2019

গুড় রুটি



- ভালোবাসাটা বড় নাটুকে না স্যার?
- নাটুকে...!! কেন বল তো?
- বলুন না।
- ভালোবাসা তো একটা অভিব্যক্তি। সেটা যার কাছে যেমন। নাটক করতে চাইলে নাটক।
- সেই, যা বলেছেন।
- কেন হঠাৎ কি হলো?

Tuesday, 29 January 2019

টেন ইয়ার্স চ্যালেঞ্জ



  

-       স্যার আপনি টেন ইয়ার্স চ্যালেঞ্জটা খেলুন না…!!! দারুন মজার।
-       এ আবার কি জিনিস?
-       বিশেষ কিছুই না, আপনার দশ বছর আগের একটা ছবি আর এখনকার একটা ছবি একসাথে কোলাজ করে পোস্ট করবেন, সাথে হ্যাশট্যাগ টেন-ইয়ার্স-চ্যালেঞ্জ।
-       ওহ, এই ব্যাপার। তা এই ঘি মাখার সময়ে কে আমার ছবি দেখবে?
-       প্লিজ স্যার। আপনার সবে চল্লিশের কোটায় এলো…
-       ধুর্, মুড়ির আবার মিয়ানো আর কুড়মুড়ে।
-       আপনি না একদম যা তা…
-       ওয়াইন বা স্কচ আর বিয়ারের তফাত জানিস?
-       নাহ, ওসব বাজে জিনিস আমি খাই না।
-       ওয়াইন বা স্কচের যত বয়স বাড়ে তত তার দাম বাড়তে থাকতে, বিয়ার তো খুলে দিলেই শেষ।
-       মানে সত্যি আপনিও না… সবেতে আজে বাজে কথা বলতেই হবে…
-       আরে আজে বাজে কোথায়? একবার ভেবে দেখ এই শুকনো আমড়ার আঁটির মতো মুখের ছবি কে দেখবে?
-       আপনি জানেন কতো মেয়ে আপনার জন্যে পাগল?
-       বটে…
-       এবার দিন তো দেখি একটা ছবি, কেউ না দেখলে একজন দেখার লোক তো পেয়েই যাবেন…





Friday, 11 January 2019

জ্বর






-       আপনি আজকেও ওষুধটা খান নি?
-       হে হে হে, ওই আর কি। অতো ওষুধ খেয়ে কি হবে, এমনি সেরে যাবে।
-       সেই, এখন আপনিই ডাক্তার হয়ে গেলেন। কখন কি খাবেন, না খাবেন সব বুঝে গেলেন। কোন সালে ডাক্তারি পাস করলেন বলুন তো।
-       হা হা হা, আহা চোটছিস কেন?
-       হাসবেন না। এভাবে চলবে তাহলে?
-       আরে রাগ করিস না। পরে খেয়ে নেবো খন।
-       সেই। কালকেও একই কথা বলেছিলেন। দেখলেন তো আমি চলে গেলাম আর কি সব কান্ড করে বসলেন। দেখি জ্বরটা কত…
-       আরে তুই বুঝিস না, এই সব জ্বর ওষুধ খেলে সাতদিন, না খেলে এক সপ্তাহ। এমনিই সেরে যাবে…
-       থাক না, হয়েছে… সর্বনাশ, এতো ধুম জ্বর। এখুনি ওষুধ খাওয়াতে হবে।
-       আরে ও কিছু না। গরম জলে একটু ওল্ড মঙ্ক, ব্যাস সব সেরে যাবে।
-       আর যদি একটাও বাজে কথা বলেছেন তাহলে আমি চলে যাবো এখুনি।
-       বাল্বের সামনে কখনো পোকামাকড় উড়তে দেখেছিস?
-       হ্যাঁ, কিন্তু এতে পোকামাকড়ের কি হল?
-       ওরা জানে যে গরমের তাপে ওরা পুড়ে যাবে, কিন্তু তবু আসে, বার বার আসে। না চাইতেও আসে। সময় থাকতে থাকতে বুঝতে পারলে তো আর প্রানটা দিতে হয় না।
-       নিজের ভালো সবাই বোঝে স্যার, কিন্তু আকর্ষণকে ধরে রাখবে কোথায়?
-       সেই ভুলেই তো…
-       বলছি কিছু খাওয়া হয়েছে নাকি সকাল থেকে এমনই এরম দর্শন বেরোচ্ছে?
-       হে হে হে…
-       ভগবান…!!! একে নিয়ে আমি কি করবো…!! আপনি একটু দাঁড়ান, আমি মুসুর ডালটা বসাই।






একাকীত্ব




- আপনার একা লাগে না?
- একা? একা কেন লাগবে?
- এই যে কেউ কোথাও নেই, দিনের পর দিন এই এক বাড়িতে নিজেই রান্না করেন, নিজেই খান;কাউকে খাওয়ানোর কেউ নেই, কেউ খাইয়ে দেওয়ার নেই; ভালো লাগে?
- এই আধবুড়ো বয়সে খাইয়ে দিলে সেটা ভালো দেখতে লাগে?
- মোটেই আপনি বুড়ো নন, কটা চুল পেকে গেলেই কেউ বুড়ো হয় না। ওটা স্টাইল এখন।
- বটে।
- বলুন এবার।
- চিনেবাদাম খেয়েছিস কখনো?
- মেলা থেকে? হ্যাঁ খেয়েছি। অনেক বার। কেন বলুন তো?
- খাওয়া শেষ হয়ে গেলে কি করিস বল?
- এ কি! বাদামের খোলা গুলো ঠোঙাতে ভরে ফেলে দি, আর কি করবো।
- ওটাই হলো একাকীত্ব। যখন তোর কাছে বলার অনেক কিছু আছে কিন্তু শোনার কেউ নেই, তখন অনুভূতিগুলো বস্তাবন্দী করাটাই একাকীত্ব। বুঝলি?
- না, মানে সব ঘেঁটে দিলেন।
- হা হা হা। যখন ভেঙে পড়বি আর কেউ আগলানোর থাকবে না, তখন বুঝবি এগুলো।
- আপনাকে কে আগলায় স্যার?
- এসব রাখ,রাত তো হল অনেক। বাড়ি যাবি না?
- সুযোগ দেবেন?
- মানে?? কিসের সুযোগ? কি বলছিস?
- ও কিছু না। অনেক বেজে গেল, লাস্ট বাসটাও না মিস করি। আসছি আজ...



শেষের শেষ

আমি হেরে যাই… বারবার হেরে যাই আমার ভালোবাসার মানুষগুলোর কাছে। শীতের শুকনো পাতার মতো ঝরে পড়ে  মিশে যাই মাটির সাথে,  ভালো লাগে নত হতে ভালোবাসা...