একটা বর্ষাতি চাই জানো,
না না একটা না; গোটা দুই
বর্ষা আসার সময় তোমায় নিয়ে পাহাড়ে যাবো;
পাহাড়ে নাকি বর্ষা অন্য ধাঁচের-
মেঘের সাথে মেঘ এসে নাকি
ভালোবাসা জমায় টাইগার হিলে,
স্যাঁতস্যাঁতে বাষ্পগুলো শরীরটাকে সিক্ত করে;
বেশ শিহরণ নাকি বলে সকলে,
আসছে শীতে পাহাড় যাবে আমার সাথে?
Sunday, 22 January 2023
বর্ষাতি মন
প্রেমিক
এই ছেলেটার দিকে দেখো,
ও পারবে না প্রেমিক হতে, ভালোবাসতে কাউকে;
একটা বুনো জেদ কেমন যেন চোখ বুজেছে ওর,
এত জেদ নিয়ে ভালোবাসা যায়?
ভালোবাসাতে গেলে অনেক মানিয়ে নিতে হয়;
ঋতু বুঝতে হয়।
কোনো ঋতু ভাসায়, কোনোটা আবার শুকিয়ে মারে;
কোনোটা আবার আদ্রতায় ভেজায়;
ওত সত বোঝে না ও, শুধু চোখ পড়ে আর মন বোঝে;
এই ভাবে কি প্রেমিক হওয়া যায়?
Subscribe to:
Posts (Atom)
শেষের শেষ
আমি হেরে যাই… বারবার হেরে যাই আমার ভালোবাসার মানুষগুলোর কাছে। শীতের শুকনো পাতার মতো ঝরে পড়ে মিশে যাই মাটির সাথে, ভালো লাগে নত হতে ভালোবাসা...
-
আমি হেরে যাই… বারবার হেরে যাই আমার ভালোবাসার মানুষগুলোর কাছে। শীতের শুকনো পাতার মতো ঝরে পড়ে মিশে যাই মাটির সাথে, ভালো লাগে নত হতে ভালোবাসা...
-
#নো_স্পয়লার ডিরেক্টরঃ- সুজিত সরকার মুখ্য চরিত্রঃ- অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা সময়ঃ- ২ ঘন্টা ট্রেন থেকে নেমেই প্রথমে তুন্ডে কাবাবিতে গিয়ে ...