ব্যাগপত্র গোছানো মোটামুটি শেষ। কাল বিকাল হলেই রওনা দেওয়া যাবে ছোট্ট হিয়ার মনের ইচ্ছা পূরণ করতে। প্রায় অনেক বছর ধরে তার ইচ্ছা সে বেড়াতে যাবে। কিন্তু যাব,যাচ্ছি এই করে করেই আর হয়ে ওঠে না তন্ময়দার। সরকারি অফিসে কাজ নেই এই ধারণাটা যে ঠিক কতটা ভুল সেটা তন্ময়দাকে দেখলেই বোঝা যায়। নিত্তি ধরে ঠিক পৌনে নটায় বেরনো বাড়ি থেকে আর ফিরতে ফিরতে সেই রাত সাড়ে আটটা কি নটা; এর মধ্যেই জীবন শেষ।শেষ কবে পরিবারকে নিয়ে বেড়াতে গেছেন সেটা বোধহয় বৌদি ক্যালেণ্ডারে দাগ দিয়ে রেখেছে। অনেক বলে কয়ে এতো দিন পর একটা প্ল্যান হয়েছে। ট্রেনের টিকিট কেটে এনে বৌদির হাতে দেওয়ার পর বৌদির তো হার্টফেল হওয়ার যোগাড়। তা যাই হোক বাইরে যে যাওয়া হচ্ছে এটাই অনেক। মার্চ মাস, গরমটা কলকাতাতে একটু একটু জানান দিলেও দিল্লি আগ্রা যাওয়ার জন্যে বেশ বেশ ভালো মরসুম। তাই সব ভেবে চিন্তেই একদম দিল্লি আগ্রার প্ল্যানটা সেরে ফেলেছেন তন্ময় দা। শুক্রবার রাতের ট্রেন ধরে আগে আগ্রা, তার পর সেখান থেকে দিল্লি হয়ে অমৃতসরের লঙ্গর খেয়ে একদম প্লেন ধরে বাড়ি ফিরবে, মোটামুটি এরমই প্ল্যান। তাই দাঁড়ি পাল্লা মেপে সব পনেরো কেজির মধ্যে রেখেছে তন্ময় দা, যাতে সহজে চেক-ইনে পাচার করে দেওয়া যায়। যাওয়ার আগের দিন রাতে বাড়ির সবাই মিলে খেতে বসার আগে হিয়া তন্ময় দা কে জিজ্ঞাসা করলো,
Wednesday, 17 October 2018
Thursday, 6 September 2018
শেষ রজনী
অদ্যই শেষ রজনী। কাল শুধু এসে একবার মুখ দেখিয়ে কার্ডটা
জমা দিতে পারলেই ব্যাস শেষ। এরম একটা ভাব নিয়েই বিদায়ের মেলটা পাঠাবো ভেবেছিলাম। কিন্তু
না, আগে থেকে ভাবা আর সেই পরিস্থিতে অনুভব করার মধ্যে বেশ অনেকখানি তফাত আছে। এই কথাটাও
হয়তো নতুন কিছু না, সবার জানা; কিন্তু পরিস্থিতিটাই আসল খেলা খেলে যায়। অ্যাড্রিনালিনের
মিশ্রনে কোন সময় যে ট্রাইটেশান হয়ে কি রঙ নেবে কেউই জানে না।
Saturday, 18 August 2018
স্বাধীনতা-দিবস
সপ্তাহের
মাঝে ছুটি, এর থেকে ঈশ্বরিক সুখ আর কি হতে পারে। কলকাতাতে থেকে এক মাস বিরিয়ানি না
খাওয়ার মত গর্হিত অপরাধের বোঝা বাড়াবো না বলেই টুক করে গুটি গুটি পায়ে অফিস থেকে ধাঁ,
ঠিক সন্ধ্যেটা নামার পরে পরেই। বাস ধরে সোজা সায়েন্স সিটি, তার পরেই বাস বদলে পার্কসার্কাস;
তার পর সেকেন্ড তিরিশ হেঁটেই রয়্যাল বিরিয়ানি। ঠিক মনে হচ্ছিল অপরাধের বোঝা ধুয়ে ফেলতে
কোন মন্দির বা মসজিদে এসেছি।
Subscribe to:
Posts (Atom)
শেষের শেষ
আমি হেরে যাই… বারবার হেরে যাই আমার ভালোবাসার মানুষগুলোর কাছে। শীতের শুকনো পাতার মতো ঝরে পড়ে মিশে যাই মাটির সাথে, ভালো লাগে নত হতে ভালোবাসা...