Showing posts with label উদ্ভট. Show all posts
Showing posts with label উদ্ভট. Show all posts

Monday, 4 February 2019

তারপর...





তারপর...
জানি না কি হবে?
সময় আমায় কোথায় হারাবে;
নাকি ব্যাগ ভরা স্বপ্ন গুলো তখনও শ্বাস নেবে
ওই চেনের ফাঁক দিয়ে;
এক মুঠো ইচ্ছা কি তখনও সাথে পথ চলবে?
নাকি হারিয়ে দেবে আমায় ওই অন্ধগলির মাঝে?
আমি জানি না তারপর কি হবে।

Wednesday, 17 October 2018

অন্য তাজ…





ব্যাগপত্র গোছানো মোটামুটি শেষ। কাল বিকাল হলেই রওনা দেওয়া যাবে ছোট্ট হিয়ার মনের ইচ্ছা পূরণ করতে। প্রায় অনেক বছর ধরে তার ইচ্ছা সে বেড়াতে যাবে। কিন্তু যাব,যাচ্ছি এই করে করেই আর হয়ে ওঠে না তন্ময়দার। সরকারি অফিসে কাজ নেই এই ধারণাটা যে ঠিক কতটা ভুল সেটা তন্ময়দাকে দেখলেই বোঝা যায়। নিত্তি ধরে ঠিক পৌনে নটায় বেরনো বাড়ি থেকে আর ফিরতে ফিরতে সেই রাত সাড়ে আটটা কি নটা; এর মধ্যেই জীবন শেষ।শেষ কবে পরিবারকে নিয়ে বেড়াতে গেছেন সেটা বোধহয় বৌদি ক্যালেণ্ডারে দাগ দিয়ে রেখেছে। অনেক বলে কয়ে এতো দিন পর একটা প্ল্যান হয়েছে। ট্রেনের টিকিট কেটে এনে বৌদির হাতে দেওয়ার পর বৌদির তো হার্টফেল হওয়ার যোগাড়। তা যাই হোক বাইরে যে যাওয়া হচ্ছে এটাই অনেক। মার্চ মাস, গরমটা কলকাতাতে একটু একটু জানান দিলেও দিল্লি আগ্রা যাওয়ার জন্যে বেশ বেশ ভালো মরসুম। তাই সব ভেবে চিন্তেই একদম দিল্লি আগ্রার প্ল্যানটা সেরে ফেলেছেন তন্ময় দা। শুক্রবার রাতের ট্রেন ধরে আগে আগ্রা, তার পর সেখান থেকে দিল্লি হয়ে অমৃতসরের লঙ্গর খেয়ে একদম প্লেন ধরে বাড়ি ফিরবে, মোটামুটি এরমই প্ল্যান। তাই দাঁড়ি পাল্লা মেপে সব পনেরো কেজির মধ্যে রেখেছে তন্ময় দা, যাতে সহজে চেক-ইনে পাচার করে দেওয়া যায়। যাওয়ার আগের দিন রাতে বাড়ির সবাই মিলে খেতে বসার আগে হিয়া তন্ময় দা কে জিজ্ঞাসা করলো,

শেষের শেষ

আমি হেরে যাই… বারবার হেরে যাই আমার ভালোবাসার মানুষগুলোর কাছে। শীতের শুকনো পাতার মতো ঝরে পড়ে  মিশে যাই মাটির সাথে,  ভালো লাগে নত হতে ভালোবাসা...