বেশ কদিন
আগের কথা, ভরদুপুরে ঘেমে নেয়ে বাসে করে অফিস যাচ্ছি। আর কলকাতার বাস নিয়ে, মূলত অফিসের
সময়ের বাস নিয়ে যত কম বলা হয় ঠিক ততটাই ভালো। উপায় যখন নেই তখন আর কি বা করা যাবে,
অভিযোগের কোন মানেও হয় না, এভাবেই আমরা অভ্যস্ত। বাসটা পার্কসার্কাস থেকে ঘুরে চার
নম্বর ব্রীজের নীচে যেই না গোঁত খেলো, অমনি পিল পিল করে কোথা থেকে যে এতো লোক এলো সেটা
বুঝতে বুঝতেই আমি অলরেডি দুটো কনুইয়ের মাঝে প্যানকেক। স্যান্ডুইচ হয়তো আশা করেছিলেন
কিন্তু আসলে বলি স্যান্ডুইচে মালপত্র ভরে সেটাকে গ্রীল করা হয়, এখানে দুই কনুইয়ের মাঝে
মালপত্র পড়ে গরমে গ্রীল হচ্ছে বটে কিন্তু সাথে অকুল ধারায় ঘাম মিশে ব্যাপারটা একদম
ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তাই প্যানকেক বললে আসল ব্যাপারটা অনুধাবন করা যাবে। সে যাই হোক,
আমি তখন বর্ডারের সানি দেওলের মতো একটা খন্ডযুদ্ধ জিতে একটু মুখ বাড়িয়ে উঁকি ঝুকি মারতে
গিয়ে দেখলাম চোখে চশমা এঁটে, সাদা একটা টি শার্ট পরে এক ছোকরা বাসে উঠেছে। প্রবল ভিড়ের
চাপে গেটের থেকে ভেতরে আসতে না পেরে অসহায়ের মতো চেয়ে আছে এদিক ওদিক। বাস ছুটছে বাইপাস
দিয়ে।
Thursday, 21 February 2019
Monday, 18 February 2019
গুড় রুটি
- ভালোবাসাটা বড় নাটুকে না স্যার?
- নাটুকে...!! কেন বল তো?
- বলুন না।
- ভালোবাসা তো একটা অভিব্যক্তি। সেটা যার কাছে যেমন। নাটক করতে চাইলে নাটক।
- সেই, যা বলেছেন।
- কেন হঠাৎ কি হলো?
- নাটুকে...!! কেন বল তো?
- বলুন না।
- ভালোবাসা তো একটা অভিব্যক্তি। সেটা যার কাছে যেমন। নাটক করতে চাইলে নাটক।
- সেই, যা বলেছেন।
- কেন হঠাৎ কি হলো?
Sunday, 17 February 2019
অনভিপ্রায়
তোমার চোখে দেখবো না আর আমি
শ্রাবণ যেথায় আদরগুলো জমায়,
ভাঙণ আমার শুরু সেখান থেকেই
রোদচশমায় তোমায় দারুন মানায়।
Subscribe to:
Posts (Atom)
শেষের শেষ
আমি হেরে যাই… বারবার হেরে যাই আমার ভালোবাসার মানুষগুলোর কাছে। শীতের শুকনো পাতার মতো ঝরে পড়ে মিশে যাই মাটির সাথে, ভালো লাগে নত হতে ভালোবাসা...
-
আমি হেরে যাই… বারবার হেরে যাই আমার ভালোবাসার মানুষগুলোর কাছে। শীতের শুকনো পাতার মতো ঝরে পড়ে মিশে যাই মাটির সাথে, ভালো লাগে নত হতে ভালোবাসা...
-
ম্যান অফ স্টিল । লেখার নামটা পড়েই এক ঝলকে কার্টুন দুনিয়ায় কিংবা জ্যাক স্নাইডারের সিনেমাটার কথা মনে পড়ে যায় ...