Sunday, 23 December 2018

বদলের পর

বদলে গেছে অনেক কিছু
গলি শহর,রাস্তাগুলো;
বদলে গেছে গানের খাতা,
স্বরলিপি আর নকশি কাঁথা;
বদলে গেছে স্কুলের পথে তোমার আমার সঙ্গে হাঁটা।

খবর নিলাম বছর পরে
কেমন আছো? শরীর কেমন?
চলটা ওঠা চশমার ফ্রেম
এখন ও কি পড়ার ঘরে?
ওষুধ গুলো এখনো কি খাও, বেনিয়মে, নিয়ম করে?

আমি আছি আগের মতোই
একটু বেভুল এবং বেহুঁশ,
ওষুধ গুলো? খাওয়াই হয়না বটে।
জানতে খুব ইচ্ছা হল খবর রাখো কিনা
বহুদিন ধরে আমি আর কবিতা লিখছি না।

Wednesday, 19 December 2018

মৃত ছন্দ




কবিরাও মরে দিনে দিনে, বার বার,
জমা রয়ে যায় শুধু কথাগুলো;
জং ধরা ফ্রেমের গায়ে গল্প লেগে থাকে,
ভাঙা কার্নিশে প্রেম জমায় হুলো;

Sunday, 9 December 2018

আদরের আবদার





           বই নিয়ে পড়াটা সেই কোন ছোটবেলার অভ্যাস। একটু সময় যেই পেয়েছি অমনি গল্পের বই খুলে বসে গেছি। আসল সময়ে না পড়ে সেই পুরনো বিজ্ঞান ইতিহাস ভূগোল বই ঘাঁটার ভেতর কেমন একটা আলাদা মজা অনুভব করতাম। তা মগজের একটু পরিনতি আসতে বুঝলাম জীবের ধর্মই সামনে এগোনো, পিছনে তাকানো না। এখন তাই এসব কমিয়ে দিয়েছি। একদমই কিছু করার না থাকলে তখন এসব করি আর কি। তো সেদিন জানলা দিয়ে হাঁ করে বাইরে তাকিয়ে আছি, কি দেখছি সেটাও জানি না; কিন্তু তাকিয়ে আছি। ওদিকে এক বাটি ডাল উনুনে ফুটে ফুটে আধ বাটির নিচে নেমে এসেছে। কিছুক্ষন বাদে হুঁশ আসতে অনুভব করলাম আমি সূর্যগ্রহণ নিয়ে ভাবা শুরু করেছিলাম। ভাবতে ভাবতে কখন যে চিন্তা ভাবনা গুলো সূর্যের তাপে বাষ্প হয়ে গেছে বুঝতেই পারিনি। ডালটা নামিয়ে এসে চেয়ারে বসে ভাবতে শুরু করলাম আসল ভাবনার শুরুটা কোথায় ছিল।

শেষের শেষ

আমি হেরে যাই… বারবার হেরে যাই আমার ভালোবাসার মানুষগুলোর কাছে। শীতের শুকনো পাতার মতো ঝরে পড়ে  মিশে যাই মাটির সাথে,  ভালো লাগে নত হতে ভালোবাসা...